,

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত

news-image

জেলা প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক দুই স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ ও ৪৯ নম্বর পিলার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকার মো. হোসেনের ছেলে আলী হোসেন (৩৪) ও লেমুতলী এলাকার স্থানীয় বাসিন্দা জাফর আলমের ছেলে আরিফ উল্লাহ (২৮)।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে আহত দুজনই মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। ভোর সাড়ে ৬টার দিকে ৪৭-৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

অন্যদিকে সকাল ১০টার দিকে ৪৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় আরেকটি স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন আরিফ উল্লাহ। এতে তার মুখমণ্ডল ঝলসে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শামসুল আলম ও নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র