,

শনিবার থেকে শীত আরও বাড়বে

news-image

নিজস্ব প্রতিবেদক :বৃহস্পতিবার থেকে দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও অনেকটা কমেছে। গতকাল রাজশাহীর বাঘাবাড়ীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই দুই জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

আগামীকাল শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল থেকে ঢাকায়ও শীত বেড়েছে। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ, শৈত্যপ্রবাহের আভাস

আজ সকাল থেকে ঢাকায় হিমেল বাতাসের সঙ্গে ছিল হালকা কুয়াশা। সূর্য উঠলেও হিম হিম বাতাস বইছে। এতে নগর জীবনের শীতের অনুভূতি বেড়েছে।

শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

আরএএস/এসআইটি

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড