,

কবে-কোথায় শৈত্যপ্রবাহ, জানালো আবহাওয়া অফিস

news-image

নিজস্ব প্রতিবেদক : চলছে জানুয়ারি মাসের শেষ দশক। মাস শেষ হতে বাকি মাত্র ৭ দিন। জানুয়ারি মাসে শীতের যে চিরায়ত রূপ, সেটি এবার দেখা যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে কিছু কিছু জায়গায় এবার শীতের প্রকৃত চরিত্র নেই।

চলতি মাসে শৈত্যপ্রবাহ হয়েছে ৩টি। তবে একটিও তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেয়নি। মাসের বাকি ৭ দিন কেমন যেতে পারে সে বিষয়ে জাগো নিউজকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তিনি বলেন, মাসের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। তবে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। তখন বিচ্ছিন্নভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ২৮ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

ফেব্রুয়ারি মাসে শীত কেমন থাকবে? এমন প্রশ্নের জবাবে নাজমুল হক বলেন, ফেব্রুয়ারি মাসে সাধারণত জানুয়ারি মাসের চেয়ে তাপমাত্র বেশি থাকে।

মাসের শুরুর দিকে যদি তাপমাত্রা কমে, তাহলে শীত বাড়তে পারে। নতুবা ১০ তারিখের পর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে।

আগামীকাল শুক্রবারের পূর্বাভাস নিয়ে তিনি বলেন, ঘন কুয়াশা থাকতে পারে। এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীর বাঘায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর