,

জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

news-image

বিশেষ সংবাদদাতা : জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সামিটের সাইডলাইনে তাদের মধ্যে বৈঠক হয়।

বৈঠকে বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়:- অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। উভয় নেতা আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চার দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট সম্মেলনে যোগ দিতে সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। আজ স্থানীয় সময় বিকেল ৫ টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এসময় সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড