,

নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগ নেতা

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় অভিযান চালিয়ে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কবিরুল ইসলাম শিকদার কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

যৌথবাহিনী সূত্র জানায়, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিলেন কবির শিকদার। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এছাড়া ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজে ঘোষিত হরতাল সফল করতে তিনি উদ্যোগ নিচ্ছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, আজ বিকেলে ৩টায় কবির শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র