,

ব্রাহ্মণবাড়িয়ায় মুফতি তাহেরির বিরুদ্ধে আরও এক মামলা

news-image

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

এরআগে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় মুফতি তাহেরিকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলা ও তিনটি গাড়ি ভাঙচুর করেন তার সমর্থকেরা। তবে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি পালিয়ে গ্রেফতার এড়ান।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে পালিয়ে যান। এসময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় গিয়াস উদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০/২০০জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সেখানে গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে একজন এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

আবুল হাসনাত মো. রাফি/এমকেআর

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র