,

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

news-image

জেলা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসচাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক এবং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে উপজেলার শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অর্ণিবান পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ডলি আক্তার (৩০) ঘটনাস্থালেই মারা যান। এসময় আহত দুই যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের পর জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০) মারা যান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র