,

কুমিল্লায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

news-image

ঢামেক প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর এলাকায় সিএনজিচিলিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৪৫) ও জিয়ানা (১০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ ৩ জন আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আহত অবস্থায় তাদের পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- তানভী (৪), আয়েশা (১০) ও শাহিন (৫৪)।

আহত অটোরিকশা চালক শাহিন বলেন, সকাল ১০টার দিকে কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আরেকটি অটোরিকশার সঙ্গে আমার অটোরিকশার মুখোমুখি সংষর্ঘ হয়। এতে আমার অটোরিকশার সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আমাদের সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য আমাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কুমিল্লা থেকে নারী-শিশুসহ আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে নারী শিশুসহ দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। আহত তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র