,

ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী

news-image

অনলাইন প্রতিবেদক : ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আসামের বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে তিনি এ প্রতিক্রিয়া দেখান।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়ি ছুড়ে ফেলেন তিনি। এরপর সেখানে উপস্থিত নেতাকর্মীদের শাড়িটিতে আগুন ধরিয়ে দিতে নির্দেশ দেন। তার নির্দেশে সেটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেন নেতাকর্মীরা।

এরপর রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথানত করব না।

তিনি বলেন, যে শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে… তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না।

বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মতো দু-একজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।

এ সময় দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম