,

এখনো শকুনেরা ছোবল মারতে চাইছে, সতর্ক থাকতে হবে: জামায়াতের আমির

news-image

জেলা প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর দেশ থেকে সাতক্ষীরার মানুষকে আলাদা করে রাখা হয়েছিল বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে এক কর্মী সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, বিগত সরকার সাতক্ষীরায় আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। তারা লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছে। জুলুম-নির্যাতন করে শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে।

আগামীতে সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গত সরকারের নির্যাতনে দেশের মধ্যে সর্বাধিক শহীদ হয়েছেন সাতক্ষীরার মানুষ। এসব পরিবারের খোঁজ নিতে আমি সাতক্ষীরায় এসেছি। বিগত সরকারের নেতারা বলতেন, তারা ক্ষমতা থেকে চলে গেলে তাদের পাঁচ লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে। সেটি মিথ্যা প্রমাণ হয়েছে। আমরা ধৈর্য ধারণ করেছি। এখনো শকুনেরা ওপর থেকে ছোবল মারতে চাইছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। শকুন যেন ওপর থেকে নিচে না নামতে পারে।

এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল মাঠে সাতক্ষীরা জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

এসময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম