,

চতুর্মুখী ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নিয়ে এখন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বর্তমান সময়ে আমাদেরকে (বাংলাদেশ) নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। ফলে আমাদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সি-শেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।

এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই মন্তব্য করে জামায়ত আমির বলেন, ভোগে নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মন সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।

ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন আমাদেরকে দ্বিন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারণ করতে হবে। কোনোভাবে যেন তা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক বিল্লাহ প্রমুখ।

দিনব্যাপী প্রীতি সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, শহীদ পরিবার ও আহত, পঙ্গুত্ববরণকারীরা বক্তব্য দেন। প্রীতি সমাবেশে ৭ শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম