সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি (www.ssl.du.ac.bd) হ্যাক হয়েছে। এটি হ্যাক করে হ্যাকাররা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার আহ্বান জানিয়ে একটি বার্তা জুড়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর এই ওয়েবসাইটটি হ্যাক হয় বলে জানান শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়ার পর ‘Ssl.du.ac.bd’ লিংকে প্রবেশ করলে দেখা যায় এতে ইংরেজিতে লেখা- ‘হ্যাকড বাই সিস্টেম এডমিনবিডি। উই আর মুসলিম ব্ল্যাকহ্যাটস এন্ড স্পাই এজেন্টস।’

এতে বাংলায় লেখা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আসিফ নজরুলের প্রতি বার্তা: আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশ বিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

বার্তায় আরও বলা হয়, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনো দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনো ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার এবং অতিরিক্ত পরিচালক মোস্তাক আহমেদকে কল দিয়ে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা