,

ইসকনকে নিষিদ্ধ করতে হবে : হেফাজত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকনের সদস্যদের হাতে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু, সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের পৌর কাউতুলি চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে আইনজীবী হত্যা ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলাম এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সাজিদুর রহমান বলেন, আমরা সমস্ত হত্যার বিচার চাই। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জনকে হত্যা করা হয়। তাদেরকে এই বাংলার মাটিতে প্রকাশ্যে বিচার করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোবারক উল্লাহর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক, জেলা হেফাজত ইসলামের সেক্রেটারি মাওলানা আলি আজম কাসেমী, তানভীরুল হক সিরাজি, মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা মারুফ কাসেমী, মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, মাওলানা আনোয়ার বিন মুসলি, মাওলানা আব্দুল হাফিজ, মুফতি ওবায়দুল্লাহ মাদানী, মাওলানা জাকারিয়া খান, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মুফতি জুনাঈদ কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র