সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট সমাধানে জনসমর্থিত সরকার প্রয়োজন: ফখরুল

news-image

অনলাইন প্রতিবেদক : দেশের চলমান সংকট সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে। কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জয়নাল আবেদীনের লেখা ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে লেখা হয়েছে বইটি।

মির্জা ফখরুল বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।

তিনি বলেন, সংবাদপত্রের ওপর আঘাত হচ্ছে, গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ হচ্ছে। কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা গণমাধ্যমের ওপর হামলা করে পরিস্থিতি অস্থিতিশীল করছে।

এসব কাজকে ‘আত্মহননের পথ’ উল্লেখ করে এগুলো থেকে সরে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, শুধু বিএনপিরই নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংগঠিত করতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের৷

মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানের সময় প্রতিমুহূর্তে কাজ করেছেন তারেক রহমান। এমনকি সেসময় সমন্বয়কদের সঙ্গেও যোগাযোগ রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, সাংবাদিক শফিক রেহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও শরিফুল ইসলাম ববি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩