,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশার সঙ্গে ধাক্কা লেগে আফসানা করিম রাফি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আফসানা করিম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি শেরপুরে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন।

খোঁজ নিয়ে জানা যায়, নতুন কলা ভবনের সামনে থেকে হেঁটে যাওয়ার সময় পাশ থেকে রিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা সব গেট থেকে আপাতত রিকশা চলাচল বন্ধ করে দিয়েছি।

এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ বলেন, আহত শিক্ষার্থীকে অচেতন অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হলে আমরা শারীরিক কোনো সাড়া পাইনি। আমরা ক্লিনিক্যালি নিশ্চিত হওয়ার জন্য দ্রুত ইসিজি করি এবং নিশ্চিত হই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মেডিকেলে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে