,

রাজধানীতে আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ নাজমুল হাসান (২৩) হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– খিলগাঁও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. বাবুল ওরফে কসাই বাবুল (৫৪), খিলগাঁও থানার শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল (৪৯) ও পল্টন ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ (৪০)।

সোমবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৩টায় বনশ্রী জি ব্লকের ১নং রোডে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওইদিন ভিকটিম ফিজিওথেরাপি টেকনিশিয়ান সৈয়দ নাজমুল হাসান (২৩) আফতাব নগরে তার বাসা থেকে বনশ্রী রাজি হাসপাতালে যাচ্ছিলেন। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে নাজমুল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের আত্মীয় আব্দুল মালেক (৭০) বাদী হয়ে ১৩ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে রোববার (১০ নভেম্বর) রাতে বাবুল ও আজিজুলকে এবং গোড়ান শান্তিপুর এলাকা থেকে সোমবার ভোরে ফাহাদকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের