,

বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহে তিনজনকে মারধর

news-image

নিজস্ব প্রতিবেদন : রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ-যুবলীগের কর্মী সন্দেহে তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানে আন্দোলনরত ছাত্র-জনতা তাদের প্রথমে জিজ্ঞাসা করে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহ হওয়ায় মারধর করে। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুলিস্তানে ডিউটিরত একাধিক পুলিশ সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

মারধরের শিকার কবির বলেন, আমি মিরপুর থেকে এখানে এসেছিলাম ব্যবসার মালামাল কিনতে। একই কথা বলেন যুবলীগ সন্দেহে মারধরের শিকার মারুফও। তিনি বলেন, আমি চট্টগ্রাম থেকে কাপড় কিনতে এসেছিলাম গুলিস্তানে।

মারধরের শিকার আরেক ব্যক্তি জানান, তিনি মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পর তার ওপর আক্রমণ করেন আন্দোলনরতরা।

এদিন সকাল থেকে শহীদ নূর হোসেনের স্মরণে এবং ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই স্থানে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের