,

আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ আরও দুই মাস বাড়লো

news-image

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। যার ফলে অনেকেই জরিমানা ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়। খবর: খালিজ টাইমসের।

আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাঈদ আল খাইলি বলেন, এই সিদ্ধান্তের পেছনে মানবিক দিকটির প্রতিফলন রয়েছে, যা লঙ্ঘনকারীদের জরিমানা থেকে অব্যাহতি দিয়ে তাদের অবস্থা নিয়মিত করার সুযোগ করে দেয়।

তিনি আরও বলেন, এটি তাদের পরিবারকে সুরক্ষিত রাখার সুযোগও দেয় এবং লঙ্ঘনকারীদের তাদের পূর্ণ অধিকার পেতে সাহায্য করে।

তিনি সতর্ক করে বলেন, বর্ধিত সময়সীমার পরও যারা বসবাসের নিয়ম লঙ্ঘন করবেন তাদের জন্য জরিমানা পুনর্বহাল করা হবে। আইসিপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিদর্শন প্রচারণা জোরদার করার পরিকল্পনা করেছে এবং নো-এন্ট্রি তালিকায় লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

এর আগে, সরকার ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার ঘোষণা করে। সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারছেন। এই সাধারণ ক্ষমা কর্মসূচিটি ২০০৭ সাল থেকে চালু হয়।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট