,

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৬৯ জনে। গত একদিনে সারাদেশে নতুন করে ৪৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, চট্টগ্রামে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯, ঢাকায় (সিটি করপোরেশনের বাইরে) ১১৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৩, খুলনায় (সিটি করপোরেশনের বাইরে) ৩৩, ময়মনসিংহে (সিটি করপোরেশনের বাইরে) ১২, রাজশাহীতে (সিটি করপোরেশনের বাইরে) ১৯, রংপুরে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন ও সিলেটে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ৫০ হাজার ৬৪৭ জন ছাড়পত্র পেয়েছেন। এ বছর ২৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৭০২ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৭ শতাংশ নারী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট