,

জঙ্গলে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তাহের ভূঁইয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জামালের দোকান সংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবু তাহের ভূঁইয়া উপজেলার সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২২ অক্টোবর সন্ধ্যায় বাজারের কথা বলে বাড়ির বাইরে যান আবু তাহের। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ২৩ অক্টোবর মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সবশেষ শুক্রবার দুপুরে স্থানীয়রা আবু তাহেরের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের শরীরে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র