বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, পাল্টা ডাক সমন্বয়কদের

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসিনা সরকারের পতনের প্রায় আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাত পৌনে একটার দিকে কোতোয়ালী থানার জামালখান সড়কে প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক এ মিছিল বের করে। এদিকে রাজপথে হঠাৎ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শনিবার বিকেল তিনটায় জামালখান মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত পৌনে একটার দিকে জামালখান মোড় থেকে একটি ঝটিকা মিছিল চেরাগি মোড়ের দিকে চলে যায়। এসময় মিছিলের অগ্রভাগে কয়েকটি মোটরসাইকেল ছিল। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দেয়। এসময় কারও কারও হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

বিষয়টি সম্পর্কে জানতে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরীর দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। একইভাবে সিএমপির জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজের মুঠোফোনেও কল দেওয়া হলে তিনিও রিসিভ করেননি।

স্বৈরাচারের সমর্থকদের মধ্যরাতে ঝটিকা মিছিলের বিষয়ে ক্ষুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শহীদদের রক্তরঞ্জিত রাজপথে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা স্লোগান দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। এ প্রতিবাদে শনিবার বিকাল তিনটায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে। তিনি দলমত নির্বিশেষে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পুনরায় নামার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে