,

ঘন কুয়াশায় সৈয়দপুরে ২ ঘণ্টা বিমান চলাচল বন্ধ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হঠাৎ কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। ঘন কুয়াশার কারণে রোববার (১৩ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার দুটি ফ্লাইট। এতে ওই দুটি ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১২০ জন যাত্রীকে নিয়ে পুনরায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়। পরে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় ২ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়। সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, শিডিউল অনুযায়ী সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সূচি ছিল। কিন্তু ভোর রাত থেকে সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট দুটি অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন ঢাকা পোস্টকে বলেন, ভোর ৬টায় ঘন কুয়াশায় বিমানবন্দর রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তী সময়ে দৃষ্টিসীমা কমতে থাকে। যা ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারে নেমে আসে। তবে সকাল ৯টার দিকে দৃষ্টিসীমা বেড়ে ৭০০ মিটারে উন্নীত হয়। সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া ঢাকা পোস্টকে বলেন, ভোর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। সকাল ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট দুটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। পরে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট