,

ধানমন্ডি থেকে সাবেক এমপি গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. হাজী রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক ওই এমপিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২-এর একটি দল।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আত্মগোপনে ছিলেন সাবেক এমপি হাজী রহিম উল্লাহ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তার-পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর সোনাগাজী এলাকার টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) হত্যা মামলার অন্যতম আসামি হাজী রহিম উল্লাহ বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা