,

বাসা-বাড়িতে গ্যাস সংযোগের মিথ্যা আশ্বাস দিতে চাই না

news-image

জেলা প্রতিনিধি : বাসা-বাড়িতে গ্যাস সংযোগ নিয়ে এখনই কোনো আশ্বাস দিতে চান না বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, এই মুহূর্তে বাসা-বাড়িতে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ দেওয়ার মিথ্যা আশ্বাস দিতে চাই না। পর্যাপ্ত গ্যাস সরবরাহের ব্যবস্থা হলে বিষয়টি দেখা যাবে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে নোয়াখালীর অম্বরনগরে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কুপ) খনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করতো। এখন আর সরকার তা করে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্রাহক ও এলপি গ্যাস আমাদানিকারকদের সঙ্গে কথা বলে বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করে।

তিনি আরও বলেন, গত দুই মাসে সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে বিশ্ববাজারে এলপি গ্যাসের দাম কমালে আমাদের দেশেও দাম কমানো হবে। আমরা কয়েকদিন আগে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমিয়েছি। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে তা ভবিষ্যতেও বিবেচনা করা হবে।

এসময় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র