,

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুই প্রবাসীর একজন শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও আজ (শনিবার) ভোররাত ৩টায় অন্যজন মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের। বর্তমানে মরদেহ দুটি হাসপাতারের মর্গে রয়েছে।

দ্রুত মরদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান।

জাহিদুর রহমান জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে ১০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট