,

সহিংসতায় খাগড়াছড়িতে ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আজ শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, সহিংসতার সময়ে ৮৭টি স্থায়ী ও সড়কের পাশে ভ্রাম্যমাণ ৯৪ ব্যবসায়ীদের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করে নিয়ে যাওয়া হয় ২৬টি দোকানের মালামাল। এছাড়া পরিবহন ও ব্যাটারিচালিতি ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেলসহ ২০ গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, সহিংসতায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। দীঘিনালায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসন থেকে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে ২০ টন চাল এবং দুই লাখ ২০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত বিতরণ করা হবে। ’

এদিকে রাঙামাটি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘অপরাধীদের কোনো ক্ষমা নেই। সহিংসতার ঘটনায় প্রকৃত অপরাধীদের আটক করে আইনের আওতায় নিতে পুলিশ কাজ শুরু করেছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র