,

বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন রুহুল আমিন গাজী

news-image

জেলা প্রতিনিধি : বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন সাংবাদিক রুহুল আমিন গাজী। বুধবার (২৫ সেপ্টেম্বর) এশার নামাজের পর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার রাত ৮টায় রাজধানী ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে লক্ষ্মীপুর শাহী জামে মসজিদ মাঠে সবশেষ জানাজার নামাজ হয়। এতে ইমামতি করেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের নেতৃবৃন্দ, বিএনপি ও জামায়াতের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র