সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান ।

মির্জা ফখরুল বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তাকে কী করে আরও গভীর ও দৃঢ় করা যায়, সে বিষয়ে আলাপ হয়েছে। তাদের (ভারত) মূল বক্তব্য হচ্ছে, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও ইতিবাচকতা নিয়ে আসা যায়, সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।’

এর আগে বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও অংশ নেন।

সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা জানিয়ে ফখরুল বলেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধিরা এ ব্যাপারে যোগাযোগ করেছেন। একই সঙ্গে বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাঁরা সম্পর্ক দৃঢ় করতে চায়।’

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
পানি সমস্যা ও সীমান্তে হত্যাকাণ্ডসহ আরও কিছু বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। পানি নিয়ে সমস্যার কথা বলেছি, সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন, সে কথাটি আমরা বলেছি। সেই সঙ্গে দুই দেশের নিরাপত্তার বিষয়েও আমরা কথা বলেছি।

তাঁরা বলেছেন, ‘এই বিষয়গুলোতে তাঁরা সজাগ এবং চেষ্টা করছেন কীভাবে দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান করা যায়।’

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট