,

১ মাস পর মারা গেলেন লক্ষ্মীপুরের গুলিবিদ্ধ পারভেজ

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মিরপুরে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত পারভেজ হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাসপাতালে এক মাস আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান পারভেজ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পারভেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত ১০টার দিকে নিহত পারভেজের চাচা মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধন্যপুর গ্রামের মিন্নত আলী হাজী বাড়ির মো. নবী উল্যা ও ফাতেমা বেগম দম্পত্তির বড় ছেলে। তিনি ঢাকা মিরপুর ১০ নাম্বার সেনপাড়া থাই গ্লাসের কাজ করতেন।

পারিবার জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মিরপুর ১০ নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পারভেজের মাথায় গুলি লাগে। পরে স্থানীয়রা তাক হাসপাতালে নিয়ে যায়। ওইদিন রাতেই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের তার মাথায় অস্ত্রোপচার (অপারেশন) হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এক মাস আট দিন পারভেজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন।

নিহত পারভেজের চাচা মহিন উদ্দিন বলেন, পারভেজ কর্মঠ ছিল। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে বড়। তার বাবা মানসিক রোগী। এজন্য চতুর্থ শ্রেণিতেই তার পড়ালেখা শেষ হয়ে যায়। এরপর এলাকায় বিভিন্ন কাজকর্ম করে পরিবারের হাল ধরে। সাত বছর ধরে মিরপুরে গিয়ে সে থাই গ্লাসের কাজ করতো। তার উপার্জনের টাকায় সংসার চলতো। পারভেজের মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ