,

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারী থানার সীমান্তবর্তী এলাকা অক্সিজেন-কুয়াইশ সড়কে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছার (৩২)। তারা দুজনেই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আনিসের বাবার নাম মো. ইসহাক এবং মাসুদের বাবার নাম মো. রফিক। নিহতরা আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নিহত দুজন অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই আনিস মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে মাসুদ মারা যান।

চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর ঢাকা পোস্টকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আমি নিজেও যাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র