,

চট্টগ্রামে শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলা, আদেশ নিয়ে হট্টগোল

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম আদালতে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন মামুন আলী নামে এক ব্যবসায়ী। আদালত মামলাটি এফআইআর হিসেবে হালিশহর থানায় রেকর্ড করার নির্দেশ দেন।

যদিও আদালত প্রথমে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের মৌখিক নির্দেশ দেন। এ আদেশ শুনে বাদীপক্ষের আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে যান। তারা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেওয়ার দাবি জানান। এ সময় আইনজীবীরা বিচারককে উদ্দেশ্যে করে নানা মন্তব্যও করেন। একপর্যায়ে বিচারক বিব্রত হয়ে এজলাস ছেড়ে চলে যান।

এসময় আইনজীবীরা নানা স্লোগান দেন। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুনরায় এজলাসে আসেন বিচারক। এরপর তিনি অভিযোগটি সরাসরি হালিশহর থানার পুলিশকে এফআইআর হিসেবে নিতে আদেশ দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী ও বিচার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুর রহমান বলেন, আমরা মামলাটি এফআইআর আদেশ জন্য আবেদন করেছিলাম। কিন্তু আদালত প্রথমে পিবিআইকে তদন্তের আদেশ দেন। এরপর আমরা পুনরায় জোর দাবি জানাই এবং বলি প্রয়োজনে আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে যাব। পরবর্তীতে আদালত এফআইআর আদেশ দিয়েছেন।

হট্টগোল প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, এটি কারা করেছে তিনি জানেন না।

নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) এ এ এম হুমায়ুন বলেন, হট্টগোল ও স্লোগান দেওয়ার খবর পেয়ে ওই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরে আর অপ্রীতিকর কিছু হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র