,

মিয়ানমারের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ

news-image

কক্সবাজার প্রতিনিধি : সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা মর্টার শেল ও বিমান হামলার বিস্ফোরণের শব্দে বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নাফ নদী-তীরবর্তী উপজেলার বাসিন্দারা।

টেকনাফে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিস্ফোরণের কথা জানান। এভাবে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের বাসিন্দাদের মধ্যে।

টেকনাফ সীমান্ত এলাকার গিয়াস উদ্দিন নামক একজন সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, মধ্যরাতে ভয়ংকর শব্দে ঘুম ভেঙেছে, মনে হচ্ছে যুদ্ধবিমান ঘরের ওপর দিয়ে চক্কর দিচ্ছে।

সাজ্জাদুল করিম নামে আরেকজন লেখেন, যেভাবে শব্দ ভেসে আসছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে শ্রবণশক্তি হারাবো।

সেন্টমার্টিন এলাকার বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, গতকাল থেকে সেন্টমার্টিনে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করছি, এবার হামলা হচ্ছে মায়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায়।

টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, রাত ১২টার পর থেকে টানা কয়েক ঘণ্টা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এতে মানুষের নির্ঘুম রাত কাটে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ