সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ!

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিন ধরে তিনিও নীরব।

তবে বেশ কিছুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। দলটির পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট‼️ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’

তথ্য বিশ্লেষণে দেখা যায়, নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশ্য, ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির আগের নম্বর ছিল বাংলাদেশি, ০১৩১২১১১৯৭১।

ধারণা করা হচ্ছে, দলটির কোনো নেতার নম্বর এটি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলীয় তথ্য সমন্বয় করবেন। অথবা এমনও হতে পারে, দেশে অবস্থান করেই কেউ মার্কিন নম্বর প্রদর্শন করে কার্যক্রম চালাচ্ছেন। তবে দুটো নম্বরেই কল দিয়ে সাড়া মেলেনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট