,

আ. লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের রিট শুনানি মঙ্গলবার

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের রিটের শুনানি আবারও পিছিয়েছে। আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) এ রিট শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ রোববার (২৫ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন পিছিয়ে এ আদেশ দেন। রিটকারী পক্ষকে আইনজীবী নিয়োগ দেয়ার নির্দেশ দিয়ে রিটের শুনানি পিছিয়ে দেন হাইকোর্ট।

গত সোমবার (১৯ আগস্ট) আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন। রিটে শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর নাম পরিবর্তনের আদেশও চাওয়া হয়েছে।

এছাড়াও, রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া ১১ লাখ কোটি টাকা ফেরত আনা এবং বিগত সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলির আদেশও চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের