মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইলেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

অন্তবর্তী সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় দৃশ্যমান পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। ‘আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয়’ জানিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ষড়যন্ত্র চলছে। প্রতিবিপ্লব যাতে না ঘটে, তাই অন্তবর্তীকালীন সরকার ও ছাত্র নেতৃত্বদের সজাগ থাকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাই।’

সেইসঙ্গে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
এ সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী