সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে বিএনপির দোয়া মাহফিল আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আজ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি।

পূর্বে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ (শুক্রবার) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এর আগে শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচার দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়ার অনুষ্ঠান পালিত হবে। হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট