সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতা হত্যার তদন্ত: প্রধান উপদেষ্টা ও জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এবং জাতিসংঘে চিঠি দেবে বিএনপি। শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, এই আন্দোলনে বিজয়ের আগে সরকার তার বাহিনী দিয়ে যে নৃশংস গণহত্যা চালিয়েছে, তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। সেজন্য নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। একইভাবে স্বৈরাচার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছেও তারা চিঠি দেবেন। কোটা আন্দোলনে সমর্থন জানানোর জন্য সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাজাপ্রাপ্ত প্রায় ৫০ শ্রমিকের মুক্তির জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্যও চিঠি দেওয়া হবে। দু-একদিনের মধ্যেই এসব চিঠি পাঠানো হবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নতুন একজনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে বিচার বিভাগে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, সেটা অনেকাংশে মুক্ত হবে বলে বিশ্বাস করি।

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ-বিদেশের গণমাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হচ্ছে। সেখানে বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি– এসব বিষয় তুলে ধরা হচ্ছে; যা পুরোপুরি ঠিক নয়। কিছু কিছু জায়গায় সমস্যা হলেও তা যতটা সম্প্রদায়গত, তার চেয়ে বেশি রাজনৈতিক।

সাম্প্রদায়িক হামলায় বিএনপিকে জড়িয়ে খবর পরিবেশনের নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনায় বিএনপি তো জড়িত নয়ই, দেশের সুস্থ-স্বাভাবিক কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। একটা চক্রান্ত চলছে। দেশের নতুন করে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল ও সহ-আইনবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি