,

শহীদ মিনার অভিমুখে শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি শেষে শহীদ মিনারের দিকে চলে গেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করেন শিক্ষর্থীরা।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

সায়েন্সল্যাব মোড় থেকে শহীদ মিনারে যাওয়ার পথে প্রিয়াঙ্গণ শপিং কমপ্লেক্সের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের দেখে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন।

এর আগে দুপুর ১২টা ২০মিনিট থেকে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, রামপুরা, আফতাবনগরে অবস্থান করা শিক্ষার্থীরাও কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওয়ানা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে