,

জাবিতে শিক্ষার্থীদের ওপর গুলি, আহত অর্ধশত

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের একজনকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ সংঘর্ষ শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে এ সংঘর্ষ চলছে।

সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের তিন দিকে ছত্রভঙ্গ করে দিলে শিক্ষার্থীরা বটতলা, ট্রান্সপোর্ট ও বোটানিক্যাল গার্ডেনের দিকে চলে যান। পরে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এর আগে সকাল ১০টা থেকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেট, শহীদ মিনার সংলগ্ন সড়কে প্রায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া, প্রধান ফটকের বাহিরে অবস্থান নেয় প্রায় এক হাজার বিজিবি, র‍্যাব ও পুলিশ।

বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা থেকে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে বিকেল সোয়া ৫টার দিকে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট