,

সংঘর্ষে আহত ২১ জন ঢামেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিকসহ ২১ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশে এ সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ২১ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার অনেকেই জরুরি বিভাগে এখনও চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, সাবিব (৩৩), জীবন (২৫), সোলাইমান (২৬), তারেক (২৫)। কাউসার (২০), মো. অলিউল্লাহ (২৭), মো. নাঈম (২৪), মো. সাইদুল ইসলাম (২৬), মো. ইকবাল হোসেন (৪০), মো. সোহান (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০) ও নাদিম উদ্দিন খোকন (২৭), কৌশিক হাসান বিজয় (২৩), মো. মাসুদ (২১), মো. হাবিব (২২)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯