,

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর দেড়টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), একই উপজেলার জাটিয়া চড়পাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮) ও বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৩৮)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তসলিম তালুকদার ও আরিফুজ্জামান রাকিব মারা যান। আহত হন আরও দুজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত জাহানারা বেগম ও এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঈশ্বরগঞ্জ থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম বলেন, দুটি মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট