,

হাতিয়ায় আবারও জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির পাখি মাছ

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাখি মাছ। ডাকের মাধ্যমে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়।

শুক্রবার (২৮ জুন) দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে মাছটি বিক্রি করা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

জানা যায়, মনির মাঝি নামের এক জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সঙ্গে একটি পাখি মাছ পান। মাছটি শুক্রবার (২৮ জুন) দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় এনায়েত বেপারী কিনে নেন। এর আগে সকালে ২০ কেজি ওজনের আরেকটি পাখি মাছ কিনেন এনায়েত বেপারী। যদিও মাছটি নরম ছিল ফলে মাত্র ১২০০ টাকায় কেনেন তিনি।

মনির মাঝির সঙ্গে কাজ করে জেলে হৃদয় বলেন, বছরে দুই একবার এ ধরনের বড় মাছ জালে উঠে। এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই অনেকে পাখি নামেও চিনে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। এনায়েত বেপারী নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় কিনেছেন।

এনায়েত বেপারী ঢাকা পোস্টকে বলেন, সকালে একটা পাখি মাছ কিনেছি আবার দুপুরে একটা কিনলাম। এই মাছ পাওয়া যায় না। মাছটি দেখতে অনেকেই ভিড় জমিয়েছে। খেতে সুস্বাদু হওয়ায় দাম ভালো পাওয়া যায়।

মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার হাবিব ভূইয়া বলেন, মনির মাঝি আমাদের আড়তে তার সকল মাছ নিয়ে আসেন। তার মধ্যে ইলিশ মাছ বেশি ছিল। আমরা ইলিশ মাছ বিক্রি করেছি তারপর একটা পাখি মাছ নিলামে তুলি। নিলামের মাধ্যমে এনায়েত বেপারী ৩ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, স্থানীয় এলাকায় এই মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়েনা। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এ অঞ্চলে মাছটি খেতে খুব সুস্বাদু।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ