,

‘তুই পারবি’, রিশাদকে বলেছিলেন শান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ২৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। আর এমন জয়ের ফলে সুপার এইটের পথ অনেকটাই নিশ্চিত টাইগারদের। ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিংয়ের পর বল হাতে ভেলকি দেখান রিশাদ হোসেন। এই লেগির ১৫তম ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়।

মাচ শেষে মিক্স জোনে রিশাদ বলেন, ‘শান্ত ভাই আমাকে বলেছেন, ”তুই পারবি, চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা।” যখনই বোলিংয়ে আসি, চিন্তা করি দলকে কী দেওয়া যায়। উইকেট দিয়ে হোক কিংবা ডট বল দিয়ে হোক; চেষ্টা করেছি শুধু। বাকিটা আল্লাহ দিয়েছেন।’

সেন্ট ভিনসেন্টের উইকেট নিয়ে রিশাদ বলেন, ‘উইকেট ভালোই ছিল। আমরা চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য দিয়ে খেলার জন্য। মাঠে যারা ছিলাম, কখনোই মনে হয়নি হারার জন্য নেমেছি বা হেরে যাচ্ছি। সব সময় চিন্তা করেছি ফলাফল শেষ বলে দেখা যাবে। আমার মনে হয় ৫-১০ রান কম হয়েছে, তবে ঠিক আছে।’

সাকিবকে নিয়ে রিশাদ বলেন, ‘সাকিব ভাইয়ের প্রতি আমরা মোটেই আস্থা হারাইনি। আমরা জানি, বিগত দিনগুলোতে সাকিব ভাই কী করে আসছেন। সাকিব ভাইয়ের প্রতি সবার বিশ্বাস আছে। ইনশা আল্লাহ, (সেটা) আজকে দেখেছেন। আলহামদুলিল্লাহ।’

‘চাপ কিছু না, আমরা যখন ১১ জন মাঠে নামি, চেষ্টা করি সবাই এক হয়ে থাকার জন্য। প্রতিদিন তো একজন ভালো খেলে না। দিনে দিনে উন্নতি হচ্ছে। সামনে যতগুলো ম্যাচ আছে, অবশ্যই সবাই ভালো খেলার চেষ্টা করব।’-যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট