,

প্রকাশ পেল তুফানের ২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলার

news-image

বিনোদন ডেস্ক : আর মাত্র দুইদিন। আসন্ন ঈদেই প্রেক্ষাগৃহ মাতাবে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের ‘তুফান’। সিনেমা মুক্তির আগেই প্রকাশ পেয়েছে তুফানের ২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলার।

শাকিব খানের এই সিনেমার ট্রেলার নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না। তাদের সেই আগ্রহ-উত্তেজনার কথা বিবেচনা করেই সিনেমা মুক্তির দুইদিন আগে প্রকাশ্যে এসেছে ট্রেলার।

যদিও আগেই প্রকাশ পেয়েছে তুফানের টিজার। সেখানেই বিধ্বংসী এক শাকিব খানের দেখা পেয়েছিলেন দর্শকরা। সঙ্গে পর্দায় অট্টহাসিতে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী।

টিজারের সেই ছাপ রেখেই ট্রেলারেও দেখা মিলল একই চিত্র। একের পর এক দৃশ্যে ধ্বংসযজ্ঞ চালাতে দেখা গেছে শাকিব খানকে, অন্যদিকে তাকে থামানোর চেষ্টা করছেন সিআইডি অফিসার চঞ্চল চৌধুরী।

ট্রেলারে শাকিব খান চঞ্চল চৌধুরী বাদেও অভিনেতা মিশা সওদাগরের দেখা মিলেছে। এক সংলাপে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে শাকিব খানকে প্রশ্ন করতে দেখা যায়, ‘কী চাও তুমি?’ জবাবে তুফান চরিত্রে অভিনয় করা এই নায়ক বলেন, ‘পুরো দেশ’।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প।

এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেছেন, এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। ‘তুফান’ এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন- কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিম চক্রবর্তী, নাবিলা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট