,

রোহিঙ্গা ক্যাম্পে ৫০ মিনিটের আগুনে ২ শতাধিক ঘর পুড়ে ছাই

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ২ শতাধিক ঘর পুড়ে গেছে।

শনিবার (১জুন) দুপুর ১টায় ওই ক্যাম্পে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বসত ঘর ও দোকানপাট পুড়ে গেছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটি বের করার চেষ্টা চলছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা সেটাও তদন্ত করা হবে।

এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেদিন ৩ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা আগুনে পুড়ে যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র