,

বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর রয়েছে: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু সেই বিজয়কে সুসংগত করায় এখনো আমাদের অনেক কাজ বাকি। বিজয়কে সুসংহত করার পথে বিএনপি সবসময় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের (বিএনপি) পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর রয়েছে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা।

আজ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মী আটক নিয়ে দলটির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর অ্যাজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাস, খুন করে, অস্ত্রব্যবসা করে, অপরাধের মানদণ্ডে তাদের জেল-জুলুম হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা অন্য কোন দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা-ভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের। কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে। এই যে ২৮শে অক্টোবরের যে মামলা। এদিন তারা কি না করেছিল- প্রকাশ্য দিবালোকে পুলিশকে পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, আনসার সদস্যকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের ওপর নির্যাতন-এসবের সঙ্গে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নন। এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শায়েস্তা করতেই হবে জনস্বার্থে, জাতীয় স্বার্থে।

দেশের স্বাধীনতা সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখনীর ভূমিকা নিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয়তাবাদের অবিসংবাদিত কবি, অসাম্প্রদায়িক
চেতনার কবি, বিদ্রোহ ও বেদনার কবি, যৌবনের কবি আমাদের জাতীয় কবি। জাতীয় কবির জন্মতিথিতে যে কবিকে বঙ্গবন্ধু প্রতিবেশী দেশ থেকে স্বাধীনতার পর বাংলাদেশে এনেছিলেন। বঙ্গবন্ধুর পরিকল্পনায় কবির মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে তাকে সমাহিত করা হয়। আজকের দিনে আমরা এটাই বলব-আমাদের বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা সংগ্রামের স্বাধিকার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, সংগ্রামে আমাদের প্রেরণার উৎস ছিলেন কবি নজরুল। যার কবিতা ও গান স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। এরপর শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকেও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত