রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ইরানি মিডিয়ায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তাসনিম বার্তা সংস্থার হিব্রু ভাষার ওয়েবসাইটের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা আহত হওয়ার বিষয়ে জল্পনা-কল্পনা বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি বিষয় এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

প্রথমত নেতানিয়াহুর ব্যক্তিগত মাধ্যমে সর্বশেষ ভিডিও প্রকাশের পর প্রায় তিন দিন পেরিয়ে গেছে। একইভাবে তার নতুন কোনো ছবি প্রকাশিত হয়নি প্রায় চার দিন ধরে। এরপর তার নামে যে কয়েকটি বক্তব্য প্রকাশ করা হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারে দেওয়া হয়েছে।

২. সর্বশেষ ভিডিও প্রকাশের আগে সাধারণত প্রতিদিন অন্তত একটি, কখনো কখনো তিনটি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত তিন দিনে একটি ভিডিওও প্রকাশ না হওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে।

৩. হিব্রু ভাষার কয়েকটি সূত্র জানিয়েছে, ৮ মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা প্রতিরোধের জন্য।

৪. আজ ইসরায়েল সফরের কথা থাকলেও সফরটি বাতিল করেছেন জ্যারেড কুশনার (সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা) এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। এই সফর বাতিলের ঘটনাটিও পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

৫. একই সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর কথিত টেলিফোন আলাপ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ফরাসি প্রেসিডেন্টের সরকারি প্রাসাদ এলিসে প্রাসাদ আলাপের নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি; কেবল কথোপকথনের একটি লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে।

তবে এসব জল্পনা-কল্পনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকার করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল