,

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় সাদেক মিয়া নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত সকলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (১৯ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই হোমনা উপজেলার ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মো. সাদেক মিয়াকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা কেটে ধান ক্ষেতে ফেলে রাখা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৯ জুলাই মারা যান সাদেক মিয়া। এ ঘটনায় নিহত সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে হোমনা থানায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।

আদালত যুক্তিতর্ক শেষে ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সাতজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলার অভিযোগ থেকে একজনকে বেকসুর খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিনজন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার