,

সরাইলে ধানকাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আটক ২৫

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধানকাটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে কামাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। সংর্ঘষের ঘটনায় উভয়পক্ষের ২৫ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাহাজাদাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, একটি সরকারি জায়গায় চাষ করা ধান নিয়ে স্থানীয় দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে  সভায় সিদ্ধান্ত হয় ওই জমির ধান দুই পক্ষের কেউ কাটতে পারবেন না এবং এই ধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে কাটা হবে। এরই জের ধরে সকাল থেকে দফায় দফায় উভয় পক্ষ সংঘর্ষে হয়। এ সময় কামাল উদ্দিন নামে একজন  গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি  (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, সংর্ঘের ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট