,

জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে জ্বালানি তেলের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ‘দেশে বর্তমানে অকটেন এবং পেট্রোলের কোনো বাস্তব সংকট নেই। পেট্রোল পুরোটাই দেশে উৎপাদন ও পরিশোধন করা হয় এবং অকটেনেরও সিংহভাগ অভ্যন্তরীণ উৎস থেকে আসে। শুধুমাত্র ডিজেল ও ফার্নেস অয়েলের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়।’

পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, ‘কোনো যৌক্তিক কারণ ছাড়াই কেবল উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি পাওয়া যাবে না বা দাম বাড়বে—এমন অমূলক আশঙ্কায় মানুষ ভিড় করছে। কিন্তু বাস্তবে কোনো পাম্পেই জ্বালানি সংকট হয়নি।’

জ্বালানি আমদানির হালনাগাদ তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সোমবার রাতে জ্বালানি তেলবাহী একটি জাহাজ বন্দরে পৌঁছেছে এবং মঙ্গলবার দুপুর থেকে আরেকটি জাহাজ থেকে তেল খালাস শুরু হবে। আগামী ১২ মার্চ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। ফলে আসন্ন রমজান ও ঈদে জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো সংকটের সম্ভাবনা নেই।

ভারতের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির বিষয়ে তিনি বলেন, ‘পাইপলাইন দিয়ে প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসার কথা, যার বড় অংশই ইতিমধ্যে দেশে এসেছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত যাতে সরবরাহ আরও বাড়াতে পারে, সে বিষয়ে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।’

অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘প্রয়োজনে সবার সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং রাইড শেয়ারিং চালকদের সুবিধার্থে আজ থেকে প্রতিদিন ৫ লিটার করে তেল সরবরাহের বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?